শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনায় আজ জামায়াত আমিরের জনসভা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ মঙ্গলবার (২৭শে জানুয়ারি) খুলনা যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিকেল সাড়ে ৩টায় তিনি খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।  খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করেছে। ইতিমধ্যেই মঞ্চ তৈরিসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যশোর পৌঁছাবেন। সকাল সাড়ে ৯টায় যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। পরে তিনি সাতক্ষীরায় যাওয়ার পথে কলারোয়া ও ডুমুরিয়ায় পথসভা এবং দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির ভাষণ দেবেন। সেখান থেকে তিনি দুপুর ২টায় খুলনায় পৌঁছাবেন।

বেলা সাড়ে ৩টার দিকে খুলনা সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। পরে তিনি বাগেরহাটে সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

খুলনার জনসভায় বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির ও জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান।

জে.এস/

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250