মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

জহির রায়হানের উপন্যাস অবলম্বনে অন্তর্যাত্রার নাটক ‘আর কত দিন’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৫

#

‘আর কত দিন’ নাটকের দৃশ্য। ছবি: অন্তর্যাত্রা নাট্যদল

ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে মঞ্চের জন্য তৈরি হচ্ছে নতুন নাটক। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এমন উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমি। রাজধানীর শিল্পকলা একাডেমিতে ১৯শে ও ২০শে জুন অনুষ্ঠিত হয়েছে নাট্যদল স্পন্দন থিয়েটার সার্কেলের নাটক ‘দেয়াল সব জানে’। এবার মঞ্চে আসছে অন্তর্যাত্রা নাট্যদলের নাটক ‘আর কত দিন’।

কথাসাহিত্যিক জহির রায়হানের 'আর কত দিন' উপন্যাস অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন খন্দকার রাকিবুল হক। ২৭শে জুন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন একই মঞ্চে ও একই সময়ে হবে এ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।

আর কত দিন নাটক সম্পর্কে নির্দেশক রাকিবুল হক বলেন, ‘কালে কালে অত্যাচারী শোষকের বিরুদ্ধে বাঙালি লড়াই করেছে নিজেকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু ইতিহাস বলে, সে লড়াই কখনো শেষ হয়নি। তাই বারবার মনে প্রশ্ন জাগে, আর কত দিন? জহির রায়হান রচিত ‘আর কত দিন’ অভিব্যক্তিবাদী রচনা।

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250