শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

২০ দিনে কত আয় করল আমিরের ‘সিতারে জমিন পার’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিন বছর কার্যত লাপাত্তা ছিলেন আমির খান। ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর অভিনয়ও ছাড়ার কথা ভেবেছিলেন। সেই আমির কী দুর্দান্তভাবেই না ফিরলেন ‘সিতারে জমিন পার’ দিয়ে। মুক্তির আগে নানা অনিশ্চয়তা থাকলেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে সিনেমাটি।

গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এস প্রসন্ন পরিচালিত ‘সিতারে জমিন পার’। মুক্তির প্রথম সপ্তাহে আয় করে ৮৮ কোটি ৪৬ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহেও ব্যবসা ধরে রাখে, আয় করে ৪৬ কোটি ৪৫ লাখ রুপি। মুক্তির বিশতম দিনে সিনেমাটির আয় অনেকটাই কমেছে। এদিন ১ কোটি ১৫ লাখ রুপি আয় করেছেন সিনেমাটি। তথ্যসূত্র কইমইডটকমের।

সব মিলিয়ে ২০ দিনে সিনেমাটির মোট আয় ১৭৯ কোটি ৭৯ লাখ রুপি। এটি কেবল ভারতীয় বক্স অফিসের আয়। বিদেশের আয় যোগ করলে ছবিটি ২০০ কোটি রুপির ক্লাব পার করেছে অনেক আগেই।

বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, গত কয়েক বছরে শাহরুখ খান, সালমান খান, হৃতিক রোশন, রণবীর কাপুরের মতো বড় তারকারা কেবল অ্যাকশন সিনেমা করেছেন।

এ ধরনের সিনেমা দেখতে দেখতে দর্শকের মধ্যে একধরনের বিরক্তি চলে এসেছিল। তাই আমির খানের ড্রামা সিনেমাটি তারা এতটা পছন্দ করেছেন। মুক্তির প্রথম দিন আয় কম থাকলেও ধীরে ধীরে সিনেমাটির কথা মানুষের মুখে মুখে ছড়িয়েছে, এভাবেই সিনেমাটির আয় বেড়েছে।

জে.এস/

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250