বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের বাড়ল সোনার দাম, ভরি যত হলো *** ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ *** দুই কারণে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার *** গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ *** নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার *** আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট *** ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে *** আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের *** ইসরায়েলে সরকার গঠনে আলোচনা শুরু, ইহুদি-আরব জোটের দাবিতে বিক্ষোভ *** বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

ভিসা আবেদনকারীদের নতুন বার্তা দিলো মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিয়েছে । গত সোমবার (২রা সেপ্টেম্বর) থেকে পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে দূতাবাস।

তবে কনস্যুলার সেবা চালু হলেও মার্কিন দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত সেবা সীমিত থাকবে।

বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের উদ্দেশে এ বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

আরও পড়ুন: শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

বার্তায় বলা হয়েছে, ২রা সেপ্টেম্বর থেকে ঢাকার মার্কিন দূতাবাসের কনস্যুলার শাখা পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে। কিন্তু দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত কনস্যুলার সেবা সীমিত থাকবে।

জাতীয় ভিসা কেন্দ্র (এনভিসি) দ্বারা পূর্বের নির্ধারিত সব ইমিগ্র্যান্ট ভিসার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। তবে পরে অনুমতির ভিত্তিতে ধীরে ধীরে এসব সাক্ষাৎকার পুনরায় নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের নাগরিক ও বাসিন্দাদের জন্য যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা কার্যক্রম সম্পন্ন করা হয় ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে।

এসি/কেবি

মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250