শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিষ্টির পদত্যাগে তারেক রহমানের বার্তা কতটা কঠোর, সামনে যে পরীক্ষা বিএনপির *** সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির *** বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই *** বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ *** যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী *** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

‘হ্যাপিলি ম্যারিড’ হুট করেই হয়ে যাবো: কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

#

কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী কেয়া পায়েল। পোস্টটি দেখে অনেকেই ভেবেছিলেন, গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন এই তরুণ অভিনেত্রী। পরে জানা যায়, সেটি ছিল তার প্রথম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’–এর ঘোষণা।

জাহিদ প্রীতম পরিচালিত চরকি প্রযোজিত ও ছবিয়াল সহ–প্রযোজিত মিনিস্ট্রি অব লাভ–এর ফিল্মটি চরকিতে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ অক্টোবর রাত ১২টায়।

মুক্তির তারিখ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কেয়া পায়েলের কাছে জানতে চেয়েছেন, বাস্তব জীবনে তিনি কবে ‘হ্যাপিলি ম্যারিড’ হচ্ছেন।

এ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাসী। দেখা যাক, কবে এটা হয়। যখন ভাগ্যে লেখা আছে, তখনই হবে এবং সবাই সেটা জানতে পারবে। তবে আমার কেন যেন মনে হয়, এটা হুট করেই হয়ে যাবে।’

নিজের প্রথম ওয়েব ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘হ্যাপিলি ম্যারিড এমন একটি ফিল্ম, যেখানে দর্শক আমাকে ভিন্নভাবে দেখতে পাবেন। এটি আমার প্রথম ওয়েব ফিল্ম, আর গল্পটাও দারুণ। আমি চাই, দর্শক ও আমার ভক্তরা কাজটি দেখুক এবং দেখার পর তাদের মতামত জানাক।’

ফিল্মটিতে কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সহশিল্পী হিসেবে শুভর অভিজ্ঞতার কথা তুলে ধরে কেয়া বলেন, ‘শুভ ভাই খুবই আন্তরিক, প্রফেশনাল, চুপচাপ এবং অনেক সহায়তাপরায়ণ। প্রথমদিকে ভাবছিলাম, তার সঙ্গে কাজ করতে পারব কি না, কারণ তিনি অনেক সিনিয়র ও অভিজ্ঞ। কিন্তু কাজ করতে গিয়ে সেটা একদমই মনে হয়নি। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে।’

কেয়া পায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250