শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী দীনেশ ত্রিবেদী *** শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি *** মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী *** নিম্নমানের বই সরবরাহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী *** চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা *** জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনা এখনো ভারতে বিশেষ মর্যাদায়, দীনেশ ত্রিবেদীর বক্তব্যে মিলছে সেই ইঙ্গিত *** হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারেন লাখো ইয়েমেনি সেনা *** জামায়াতের আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে *** ইসরায়েলগামী বিমানের ককপিটে কুড়াল নিয়ে হামলা, সেই সহকারী পাইলটের পরিচয় কী

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধাশ্রমে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. রুবেল মিয়ার (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার নান্দাইল মডেল থানায় মামলাটি করেন চর বেতাগৈর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম।

মামলার পর ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রুবেল মিয়া উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি স্থানীয় চৈতনখালী একটি মসজিদে ইমামতি করেন।

বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম বলেন, রুবেল মিয়া প্রায়ই বৃদ্ধাশ্রমে থাকা নারী-পুরুষদের সেবা করতে আসতেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি বৃদ্ধাশ্রমে যান। একপর্যায়ে এক প্রতিবন্ধী নারীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই নারী চিৎকার করলে বৃদ্ধাশ্রমে থাকা অন্যরা সেখানে গিয়ে রুবেলকে আটক করেন। পরে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, রুবেল মিয়া এর আগেও একাধিকবার তার সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রুবেল মিয়া। স্থানীয়দের হাতে আটকের পর তিনি বলেন, বৃদ্ধাশ্রমে থাকা নারী-পুরুষদের সেবা করতে তিনি প্রায়ই সেখানে যেতেন। তবে তিনি ওই নারীকে ধর্ষণ করেননি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘প্রথমে ধর্ষণচেষ্টা মনে হলেও ভুক্তভোগী নারী জানিয়েছেন, তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।’

ধর্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250