শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

শিল্পী সমিতির সদস্য পদ ফিরে পেয়ে যা বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী নিপুণ আক্তার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বাতিল করা হয়েছিল জায়েদ খানের সদস্য পদ। সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই শিল্পী সমিতির হারানো সদস্য পদ ফিরে পেয়েছেন জায়েদ। বিষয়টি জানান সহ-সভাপতি ডি এ তায়েব। তবে সত্যের জয় হয়েছে বলে মনে করছেন সদস্য পদ ফিরে পাওয়া জায়েদ খান।

জায়েদের সঙ্গে আরো তিনজন শিল্পী সমিতির হারানো সদস্য পদ ফিরে পেয়েছেন। এ নিয়ে সংবাদমাধ্যমকে ডি এ তায়েব বলেন, “বিনা কারণে নিরব, বেবি ও রিয়া নামের তিনজনের সদস্যপদ আগের কমিটি বাতিল করে দিয়েছে। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছি।”

আরো পড়ুন: কানে শুভ্র প্রজাপতি কিয়ারা

তিনি আরো বলেন, “আর জায়েদ খানের ক্ষেত্রে যেটা হয়েছে নির্বাচনের আগে এক পিকনিকে গিয়ে তার সদস্যপদ বাতিল করে দিয়েছে। যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়ে দুদিন আগেই সবার কাগজে স্বাক্ষর করে দিয়েছি। দুই একদিনের মধ্যেই তারা হয়ত কাগজ হাতে পাবে।”

এদিকে সদস্য পদ ফিরে পেয়ে সন্তুষ্ট জায়েদ। সত্যের জয় হয়েছে বলে মনে করছেন। তিনি বলেন, “সত্যের জয় সবসময় হয়। আমি বিষয়টা নিয়ে খুশী।”

এসি/

জায়েদ খান শিল্পী সমিতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250