সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

ভুটান ভ্রমণ ফি কমাল বাংলাদে‌শিদের জন্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান। দেশ‌টি ভ্রমণে এখন থেকে প্রতি‌দিন বাংলাদে‌শিদের ১৫ মা‌র্কিন ডলার ফি দিতে হবে, যা আগে ২০০ ডলার ছিল। ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে সোমবার (৩রা জুন) এ তথ্য জা‌নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুটান সরকারের পর্যটন বিভাগ জানিয়েছে, দেশ‌টি বাংলাদেশি পর্যটকদের জন্য নীতি সংশোধন করেছে। নতুন নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এস‌ডিএফ) হিসেবে শুধুমাত্র ১৫ মা‌র্কিন ডলার দি‌তে হ‌বে, যা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমান। নতুন ফি ২রা জুন থে‌কে কার্যকর করা হয়েছে।

আরো পড়ুন: পর্যটন কর্মীদের প্রশিক্ষণে মালয়েশিয়ার সহযোগিতাকে স্বাগত জানাব : বিমান ও পর্যটন মন্ত্রী

আগে বাংলা‌দে‌শি‌দের ভুটান ভ্রমণে প্রতি‌দিন ২০০ মা‌র্কিন ডলার ফি দেওয়া লাগত। নতুন নীতিমালার আওতায় ১৫ হাজার বাংলাদেশি পর্যটক বার্ষিক ১৫ মার্কিন ডলার কম খরচে ভুটান ভ্রমণ করতে পারবেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরো সুসংহত হয়েছে। 

এসি/

ভুটান বাংলাদে‌শি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250