বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী *** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

যৌন হয়রানির মামলার বাদী, কে এ আলোচিত ব্লেইক?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১০ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগে অভিনেতা জাস্টিন বালডোনির বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলার ঘটনায় বেশ আলোচনায় আসেন ‘অ্যানাদার সিম্পল ফেভার’ সিনেমার অভিনেত্রী ব্লেইক লাইভলি। গত সপ্তাহে অনুষ্ঠিত সেঠ মেয়ার্সের শোতে উপস্থিত হয়ে তিনি জানান, জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছেন। খবর সিএনএনের।

গতকাল শুক্রবার (৯ই মে)  সিএনএন সূত্রে জানা যায়, বালডোনির বিরুদ্ধে করা মামলাটিতে ব্লেইক লাইভলি আদালতে সাক্ষ্য দেবেন। তবে লাইভলির আইনজীবীরা জানিয়েছেন, আগামী বছর যখন মামলাটি বিচারে যাবে, তখন তিনি আদালতে সাক্ষ্য দেবেন। এ মামলার বিচার ২০২৬ সালের মার্চে শুরু হওয়ার কথা রয়েছে।

গত বছর অল্প বাজেটে নির্মিত ‘ইট এন্ডস উইথ আস’ নামে অন্যতম ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেন জাস্টিন বালডোনি। তিনি এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেন। অন্যদিকে ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন আমেরিকান অভিনেত্রী ব্লেইক লাইভলি, যিনি এ সিনেমার অন্যতম প্রযোজকও ছিলেন।

এদিকে অভিনেত্রীর অভিযোগ, সিনেমার শুটিংয়ে বালডোনি তার সঙ্গে আপত্তিকর আলোচনা করার পাশাপাশি চিত্রনাট্যের বাইরে যৌনদৃশ্য যোগ করার পরিকল্পনাও করেছেন। এমনকি নানাভাবে তার সুনাম নষ্ট করার চেষ্টা করেছেন।


ছবি: সংগৃহীত

যদিও এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন বালডোনির আইনজীবী। তবে এ ঘটনার পর হলিউডে শুটিং সেটে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ ছাড়া ট্যালেন্ট এজেন্সি বালডোনির সঙ্গে চুক্তি বাতিল করে।

বিখ্যাত আমেরিকান অভিনেতা অ্যানি লাইভলির মেয়ে ব্লেইক লাইভলি। বাবার পরিচালিত ‘স্যান্ডম্যান’ সিনেমা দিয়ে ১৯৯৮ সালে অভিষেক। এরপর ২০০৫ সালে কমেডি-ড্রামা সিনেমা ‘দ্য সিস্টারহুড অব দ্য ট্রাভেলিং প্যান্টস’ দিয়ে তিন পরিচিতি পান। আর ২০১৫ ও ২০১৬ অভিনয় করা তিন ভিন্নধর্মী সিনেমা ‘দ্য এজ অব অ্যাডালিন’, ‘ইন শ্যালোজ’ ও ‘ক্যাফে সোসাইটি’ দিয়ে সমালোচকদের কাছেও প্রিয় হয়ে ওঠেন এ অভিনেত্রী।

এদিকে ব্লেইক লাইভলির জন্য এ মুহুর্তে স্বস্তির খবর হচ্ছে তিনি টাইম সাময়িকীর ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় জায়গা পেয়েছেন। কয়েকদিন আগে টাইম ১০০ গালায় দেওয়া বক্তব্যে ব্লেইক লাইভলি এক আবেগঘন ভাষণে তার মা উইলি এলেইন ম্যাকঅ্যাল্পিনের প্রতি শ্রদ্ধা জানান।

আরএইচ/



যৌন হয়রানি ব্লেইক লাইভলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250