শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন

‘বিড়ি খাওয়া’ বক্তব্য দেওয়ায় জামায়াতের দুই কোটি ভোট বেড়েছে: ফয়জুল হক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঝালকাঠি-১ আসনে ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, ‘আমার একটা বক্তব্য নিয়ে অনেকে সমালোচনা করছেন, কিন্তু ওই বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে। আমি বলেছি, আমার কোনো কর্মী যদি বিড়িখোরও হয়, তবে সে বিড়ি খাওয়া অবস্থায় জামায়াত ইসলামীর দাওয়াত দিবে। এতে করে আল্লাহ তাকে ওই খারাপ অভ্যাস থেকে বের করে আনতে পারেন।’

গতকাল বুধবার (২১শে জানুয়ারি) বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ডা. ফয়জুল হক আরও বলেন, ‘বক্তব্যটিকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। আমাদের যা করি বা বলি তা ভাইরাল হয়, এটি আল্লাহর পক্ষ থেকে গিফট। দুই কোটি টাকার মার্কেটিং তারা ফ্রিতেই করে দিচ্ছে। এই দেশের বিড়িওয়ালা, দাড়ি কামানো মানুষ বা ইসলামপ্রিয় মানুষ—সবাই আমাদের ভোট দিবে।’

তিনি নেতাকর্মীদের ফেসবুক ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, জোটের কোনো বন্ধুর বিরোধিতা রাস্তাঘাটে বা ফেসবুকে করা যাবে না। কোনো ভুল হলে তা নিজেদের মধ্যে সমাধান করতে হবে।

স্মার্ট রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি দিয়ে এই জামায়াত নেতা বলেন, ‘জামায়াতে ইসলামী এই দেশে স্মার্ট শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে দেখাবে ইনশাআল্লাহ। কাঁঠালিয়ার মানুষ ১২ তারিখের (ফেব্রুয়ারি) অপেক্ষায় আছে। সবাই এখন দাঁড়িপাল্লাকে বিজয়ী দেখতে চায়। বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’ 

তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং মুরুব্বিদের আশীর্বাদ কামনা করেন। অনুষ্ঠানে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর প্রশংসা করে ফয়জুল হক বলেন, ‘রাজাপুর-কাঁঠালিয়ায় শুধু এমপিই হবে না, আরও অনেক কিছু হবে এবং আমাদের মিতু আপুও তার অংশীদার হবেন।’ ১০ দলীয় জোটের ঐক্য বজায় রেখে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য তিনি নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250