মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

এবার ঘরের মাঠে টটেনহ্যামের কাছে বিধ্বস্ত ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

চোটে জর্জর ম্যানচেস্টার সিটির দুর্দশার দিন বেড়েই চলেছে। টানা চার হারে আগেই লজ্জার নজির গড়েছিল ইতিহাদের ক্লাবটি। এবার ঘরের মাঠেই এলো পঞ্চম হার। টটেনহ্যামের কাছে তারা একে একে চার গোল হজম করেছে। পেপ গার্দিওলার দলটি ইতিহাদে সবচেয়ে বড় ব্যবধানে হার দেখল টটেনহ্যামের কাছে।

এর আগে চার বা এর বেশি গোল খেয়ে সিটি হেরেছিল ২০০৩ সালে। আর্সেনালের বিপক্ষে তাদের সেই ম্যাচটি ছিল তখনকার ঘরের মাঠ মেইন রোডে। ইতিহাদে এমন হতাশার ম্যাচে জোড়া গোল করেছেন সফরকারী মিডফিল্ডার জেমস ম্যাডিসন। পেদ্রো পোরো ও ব্রেনান জনসন একটি করে গোল করে তাদের কফিনে শেষ পেরেক ঠোকেন।

সিটিকে মাত্র সাত মিনিটের ব্যবধানে পরপর দু’বার ঝাকুনি দেন ম্যাডিসন। টটেনহ্যামের এই ইংলিশ মিডফিল্ডার দুই দফায় সিটিকে এগিয়ে দেন ১৩ ও ২০ মিনিটে। এরপর ৫২ মিনিটে পেদ্রো পোরো ও যোগ করা সময়ে ব্রেনান জনসন গোল করলে ৪–০ ব্যবধানে বড় হার নিশ্চিত হয় সিটির। ২০০৬ সালের এই প্রথম টানা পাঁচ ম্যাচ হারল সিটি। কেবল তাই নয়, ২০০৩ সালে আর্সেনালের কাছে ৫–১ গোলের হারের পর সিটির ঘরের মাঠে এটাই সবচেয়ে বড় হার।

আরো পড়ুন : ব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো

সিটি এদিন ঘরের মাঠ ইতিহাদে টানা ৫২ ম্যাচে অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পেল। দু’দিন আগেই টানা চারবারের চ্যাম্পিয়ন ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের চুক্তি সেরেছিলেন কোচ গার্দিওলা। তবে চলতি মৌসুমে তার বিভীষিকাময় সময় চলছে। আগের ম্যাচে ক্যারিয়ারে প্রথমবার টানা চার হার দেখেছিলেন, এবার দেখলেন পঞ্চমটি। 

এর আগে সিটির এই দুর্দশার যাত্রা শুরু করেছিল টটেনহ্যামই। গত অক্টোবরে তাদের কাছে লিগ কাপে হেরেই শুরু সিটির পরাজয়ের যাত্রা। এরপর বোর্নমাউথ, স্পোর্টিং ও ব্রাইটনের কাছেও হারে দলটি। চক্র ঘুরে পঞ্চম হার এলো টটেনহ্যামের বিপক্ষে। এই হারে সিটির পয়েন্ট দাঁড়াল ১২ ম্যাচে ২৩। এখনও দুইয়েই আছে আর্লিং হালান্ডরা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৮। 

এস/ আই.কে.জে/       

ম্যানসিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250