শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

যুদ্ধবিরতির পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ইরানের পতাকা। ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর জবাবে তেহরানের কেন্দ্রে ইরানের সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর জানানোর পর দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক মাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ‘তেহরান কাঁপবে’।

এদিকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও ইসনার বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।

যদিও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন। এমনকি তিনি তেহরানে জোরালো হামলার নির্দেশও দেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ছবি: এএফপির

তবে এর আগে ইসরায়েলি গণমাধ্যমে ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনী প্রতিহত করেছে বলে খবর প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। ইসরায়েলের জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আরএইচ/

ইরান-ইসরায়েল যুদ্ধ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250