বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা

সাকিবের রানে ফেরা নিয়ে পোস্টে যা লিখলেন শিশির

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

মুহূর্তেই যেন দৃশ্যপট পাল্টে গেলো। যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গেল কদিনে সমালোচনার ঝড় বইছিল, কয়েক ঘণ্টার ব্যবধানে সব যেন রূপ নিলো বন্দনায়। 

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং-বোলিং কোথাও ঠিকঠাক পারফর্ম করতে পারছিলেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে অনেকেই এই অলরাউন্ডারের শেষটাও দেখে ফেলেছিলেন। তবে সেসব ভুল প্রমাণ করে সর্বশেষ ম্যাচে রানে ফিরলেন সাকিব।

আরো পড়ুন: জ্বলে উঠলেন সাকিব, ডাচদের হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ

সুপার এইটের লড়াইয়ে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেন সাকিব। ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। বল হাতে কোনো উইকেট না পেলেও ৩০ এর কম রান খরচ করেছেন। ডাচদের বিপক্ষে বাংলাদেশের ২৫ রানের জয়ের দিনে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন সাকিব। 

সাকিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বন্দনার মধ্যেই পোস্ট করেছেন এই অলরাউন্ডারের পত্নী উম্মে আল হাসান শিশির। সাকিবের ম্যাচসেরার ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে এক শব্দে লিখেছেন ‘ফেইথ’। অর্থাৎ বিশ্বাস। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। 

সাকিবকে নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায় শিশিরকে। বিশেষ করে সাকিবের খারাপ সময়ে পাশে থেকে ভরসা জোগান তিনি। এবারও হয়তো এক শব্দে ফেইথ লিখে বুঝাতে চেয়েছেন, বিশ্বাস হারাননি তিনি।

এইচআ/ 

সামাজিক যোগাযোগমাধ্যম শিশির-সাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250