শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সৈকত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত আরেকটি প্রথমে নিজের নাম লেখালেন। প্রথম বাংলাদেশি হিসেবে আসন্ন পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন তিনি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। বুধবার (২২শে মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

আগামী ১লা জুন ডালাসের গ্র্যন্ড প্রেইরি স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। যেখানে আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা। এই ম্যাচের আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলাকে দায়িত্ব দিয়েছে আইসিসি।

তার সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। এ ছাড়া টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন স্যাম নোগাজস্কি। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন।

আরো পড়ুন : তামিমের বাবা-মা চেয়েছিলেন ছেলে ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে

প্রথম বাংলাদেশি হিসেবে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব সামলাবেন সৈকত। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন তিনি। এ ছাড়া ২টি নারী বিশ্বকাপ ও ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় ছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ারদের তালিকা

ক্রিস ব্রাউন, কুমার ধর্মাসেনা, ক্রিস গাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, আল্লাহউদ্দীন পালেকার, রিচার্ড কেটেলবরো, জয়ারামন মদনগোপাল, নীতিন মেনন, স্যাম নোগাস্কিম আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যান্টন রুসেরি, শহীদ সৈকত, রোডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন এবং আসিফ ইয়াকুব। 

ম্যাচ রেফারি- ডেভিড বুন, জেফ ক্রু, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফ্ট, রিচি রিচার্ডসন এবং জাভাগাল শ্রীনাথ।

এস/  আই.কে.জে

রেফারি টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250