সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

উনি আমার এক্স নন, ওনার সঙ্গে ডিভোর্স হয়নি : শ্রীলেখা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিয়ে ভেঙেছে এক দশক আগে, তবে শ্বশুরবাড়ির মানুষগুলোর সঙ্গে আজও সম্পর্ক অটুট ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। স্বামী প্রাক্তন হতে পারে, অন্য সম্পর্কগুলো নয়। এক দশক আগে স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে তার।

বিবাহবিচ্ছেদ হলেও শিলাদিত্যর সঙ্গে তার বন্ধুত্ব আগের মতোই রয়ে গিয়েছে, সে কথা বারবার উল্লেখ করেন শ্রীলেখা। প্রাক্তন স্বামীর সঙ্গে জুড়ে থাকা পুরোনো সম্পর্কগুলোও আগের মতোই অটুট। 

আরো পড়ুন : সরকারি ভাতা পাচ্ছেন সানি লিওন!

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাক্তন স্বামীর পিসির সঙ্গে ছবি পোস্ট করলেন শ্রীলেখা। সঙ্গে মন ছোঁয়া ক্যাপশন। লিখলেন, ‘আমার পিসি শাশুড়ি। না উনি আমার এক্স নন, ওনার সঙ্গে ডিভোর্স হয়নি।’

শ্রীলেখার শেয়ার করা ছবিতে দেখা যায়, তার ও শিলাদিত্যর একমাত্র মেয়ে মাইয়্যা (ঐশী) সান্যালেরও। এই মাসেই ১৯-এ পা দিয়েছে শ্রীলেখা-কন্যা। মায়ের মতোই সুন্দরী সে।

প্রসঙ্গত, ২০০৪ সালে সিনেমাটোগ্রাফার শিলাদিত্য সান্যালের সঙ্গে বিয়ে হয় শ্রীলেখার। ভালোবেসেই পরস্পরের হাত ধরেছিলেন দু’জনে। তবে এ সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ে ভাঙার কারণ কোনও তৃতীয় ব্যক্তি বা পরকীয়া নয় বরং ছিল পারস্পরিক বোঝাপড়ার অভাব। 

এস/ আই.কে.জে/

শ্রীলেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250