শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

সাদা নাকি গোলাপি কোন লবণ শরীরের জন্য ভালো?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

লবণ ছাড়া কোনো খাবার রান্নার চিন্তা করা অসম্ভব। আবার রান্নায় লবণ যদি ঠিক পরিমাণে না পড়ে তা হলে খাওয়াটাই বৃথা। তবে রান্নায় স্বাদের জন্য নয়, শরীরের ভালো থাকার জন্যও লবণ গুরুত্বপূর্ণ। সাদা লবণ বা বিট লবণের সঙ্গে এখন বাজারে বেশ জনপ্রিয় পিঙ্ক সল্ট বা গোলাপি লবণ। তবে স্বাস্থ্যের জন্য বাস্তবে কোনটা ভালো? 

সাদা লবণ এবং পিঙ্ক সল্ট, দুটোই সোডিয়ামের উৎস। সাদা লবণে বাড়তি মাত্রায় আয়োডিন যোগ করা হয়, যা থেকে আয়োডিনের ঘাটতি মেটে। পিঙ্ক সল্ট খনি থেকে তোলা হয়। এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থাকে। 

পিঙ্ক সল্টে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম থাকে যা সাদা লবণের থেকে এগিয়ে। কিন্তু সবকিছুই ব্যবহারের উপর নির্ভর করে। সাদা লবণে আবার আয়োডিন থাকে যা অত্যন্ত প্রয়োজনীয়।

আরো পড়ুন : সকল রোগের মহৌষধ কালোজিরা!

সাদা লবণ এবং পিঙ্ক সল্ট, দুটোর মধ্যেই সোডিয়াম থাকে। কিন্তু পিঙ্ক সল্টে সোডিয়ামের মাত্রা সামান্য কম। ফলে অনেক সময় বেশি ব্যবহার করে ফেললে উচ্চ রক্তচাপ, কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়ে।

সাদা লবণ শোধন করার সময় অনেক ক্ষেত্রে খনিজ ঝেড়ে ফেলা হয়। লবণ ঝরঝরে রাখতে, রাসায়নিক মেশানো হয়। সেই নিরিখে পিঙ্ক সল্ট রাসায়নিক মুক্ত। শুধুমাত্র পিঙ্ক সল্ট খেলে আয়োডিনের প্রয়োজনীয়তা পুরোপুরি মিটবে না। তার সঙ্গে ডিম, দুধ, সিফুড খাওয়া জরুরি। সাদা লবণ এদিক থেকে এগিয়ে।

পিঙ্ক সল্ট শরীরকে বিষমুক্ত রাখে বলে মনে করা হয়। এতে খনিজের পরিমাণ যেহেতু বেশি, তাই এমন ধারণা। কিন্তু এর সপক্ষে কোনও প্রমাণ মেলেনি। বরং মানবশরীর নিজেই নিজেকে বিষমুক্ত রাখতে সক্ষম। তবে যে লবণই খান না কেন, বেশি না খাওয়াই ভালো।

এস/কেবি

লবণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250