মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টি জান্নাতের

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফেসবুকে নিয়মিত পোস্ট করেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। সেসব পোস্টে ভক্ত-অনুরাগীদের নানা মন্তব্যের পাশাপাশি এমন অনেকের মন্তব্য দেখা যায় যেগুলো বিব্রত করে অভিনেত্রীকে। তাই এমন ১২৭ জন মন্তব্যকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মিষ্টি জান্নাত। মন্তব্যকারীর এ তালিকায় রয়েছেন একাধিক কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, ফেসবুক ও টিকটক ব্যবহারকারীসহ একাধিক ফেসবুক পেজ।

এ বিষয়ে আজ বুধবার (২৫শে জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মিষ্টি জান্নাত। কারা আছেন এ ১২৭ জনের তালিকায়, তা জানিয়ে তিনি পোস্টে লিখেছেন, ‘(তালিকায় আছে) কিছু পেজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কনটেন্ট ক্রিয়েটরের নামসহ ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারী।’

এ ১২৭ জনের তালিকা নিয়ে ইতিমধ্যে মিষ্টি জান্নাতের আইনজীবী ও পরিবারের সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে। দ্রুতই তাদের আইনি নোটিশ পাঠানো হবে, সেই সঙ্গে নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা। 

জান্নাত লিখেছেন, ‘এদের স্ক্রিনশট, লিংক—সব এন্ট্রি করা হয়েছে, সঙ্গে আছে কিছু সো-কলড ফেসবুকার, টিকটকার। এদের নাম নিয়ে আমার আইনজীবী, আমার ফ‍্যান অনুসারী ও পরিবারের সদস্যরা কাজ করছেন। অতি শিগগির এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার দায়ে। একদল লোক পেছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই। ধন‍্যবাদ। ভালো থাকবেন। ভালোবাসা সবার জন‍্য...।’


অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250