সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

রেকর্ড গড়ে ১৭০০ কোটি টাকায় ইসাককে কিনল লিভারপুল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাটকীয়তা না হলে দলবদল জমে নাকি? দলবদল মানেই তো উত্তাপ, উৎকণ্ঠা ও টানাটান উত্তেজনা। তেমনই এক নাটকীয়তা এবারের দলবদলে হয়ে গেল নিউক্যাসলের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাককে নিয়ে।

তবে সব নাটকীয়তার পর শেষ খবর হচ্ছে ইসাককে কেনার ব্যাপারে নিউক্যাসলের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছে লিভারপুল। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট জানিয়েছে, এ জন্য লিভারপুলের খরচ হবে ১২ কোটি ৫০ লাখ পাউন্ড (১৪ কোটি ৪০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০০ কোটি টাকা), যা ইংল্যান্ডের কোনো ক্লাবের জন্য রেকর্ড।

আগের রেকর্ডটাও ছিল লিভারপুলের—ফ্লোরিয়ান ভির্টৎসকে ১২ কোটি ৫ লাখ ইউরোতে লেভারকুসেনের কাছ থেকে কিনেছিল তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার (১লা সেপ্টেম্বর) স্বাস্থ্য পরীক্ষার পর ৬ বছরের জন্য লিভারপুলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন ইসাক।

গত মৌসুম শেষে দলবদলের শুরু থেকেই ইসাককে ঘিরে জমে ওঠে নাটক। ১৫ই জুলাই সূত্রের খবর দিয়ে সংবাদমাধ্যম ইএসপিএন জানায়, ইসাককে দলে টানার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে লিভারপুল। স্ট্রাইকার হিসেবে আর্নে স্লটের প্রথম পছন্দ তিনিই।

তবে নিউক্যাসল নির্ভরযোগ্য এই খেলোয়াড়কে ছাড়ার ব্যাপারে আগ্রহী নয় বলেও জানায় সংবাদমাধ্যমটি। চার দিন পর অর্থাৎ ১৯শে জুলাই জানা যায়, সেল্টিকের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে রাখা হয়নি ইসাককে।

পরে নিউক্যাসল কোচ এডি হাউ জানান, দলবদলসংক্রান্ত গুঞ্জনের কারণেই সরিয়ে রাখা হয়েছে ইসাককে। যদিও তিনি আশাবাদী ছিলেন যে ইসাক নিউক্যাসলেই থাকবেন।

জে.এস/

আলেক্সান্ডার ইসাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250