মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

একটি মাত্র আলু দিয়ে তৈরি করতে পারবেন ১০-১৫টি চপ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইফতারে ভাজাপোড়া না হলে যেন চলেই না। রমজানে অনেকেই সময়ের অভাবে বাইরে থেকে কিনে খান আলুর চপসহ বিভিন্ন ভাজাপোড়া খাবার।

তবে চাইলে খুব সহজেই ঝটপট তৈরি করতে পারেন আলুর চপ। তাও আবার মাত্র একটি আলু দিয়েই তৈরি করতে পারবেন ১০-১৫টি চপ। আর এটি তৈরি করতে সময় লাগবে অল্প। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ  :-

১. আলু মাঝারি সাইজের ১টি

২. আদা বাটা ২ টেবিল চামচ

৩. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

৪. মরিচের গুঁড়া ২ চা চামচ

৫. বেসন ২৫০ গ্রাম

৬. লবণ

৭. হলুদের গুঁড়া সামান্য ও

৮. ডিম ১টি।

আরো পড়ুন : ইফতারে রাখুন মচমচে বেগুনি

আলুর চপ তৈরির পদ্ধতি:-

প্রথমে আলু পাতলা স্লাইস করে কেটে নিন। এবার ভালো করে বেসনের বেটার তৈরি করে নিতে হবে। এজন্য প্রথমে বেসনে লবণ ও অল্প তেল মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।

তারপর সামান্য পানি দিয়ে বেসনের বেটার তৈরি করে নিন। ডিম ফেটিয়ে মিশিয়ে দিন বেটারে। তারপর সব মসলা উপকরণ মিশিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন বেসনের বেটার যেন খুব বেশ পাতলা না হয়, অনেকটা ঘন করে তৈরি করুন।

অন্যদিকে তেল গরম করে নিন। তারপর আলুর স্লাইসগুলো বেসনের গোলায় ডুবিয়ে ডুবো তেলে ছেড়ে দিন। অল্প আঁচে আলুর চপ ভাজতে হবে।

এপিঠ-ওপিঠ উল্টে গাঢ় বাদামি করে ভেজে নিন। তারপর তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার আলুর চপ। ইফতারে সবাই মিলে উপভোগ করুন ঘরে তৈরি আলু চপের স্বাদ।

এস/  আই.কে.জে


রেসিপি আলুর চপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250