শুক্রবার, ১৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

ব্রাজিলের বিদায়ে নেইমারের কান্না

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৬

#

কান্নায় ভেঙে পড়েন নেইমার। ছবি: এক্স

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হাঁটু গেড়ে বসে পড়লেন নেইমার। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকার পর আর ধরে রাখতে পারলেন না চোখের জল। সতীর্থরা এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে ব্রাজিলের স্বপ্নভঙ্গের বেদনা ছড়িয়ে পড়েছে পুরো মাঠে।

নিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে ২–১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেছিলেন নেইমার। কিন্তু সেটি শুধু ব্যবধানই কমিয়েছে, ব্রাজিলকে আর ম্যাচে ফেরাতে পারেনি।

শেষ বাঁশি বাজতেই নরওয়ের খেলোয়াড়রা যখন ঐতিহাসিক জয় উদ্‌যাপনে মেতে ওঠেন, তখন তার ঠিক উল্টো দৃশ্য ব্রাজিল শিবিরে। কেউ হতাশায় মাঠে শুয়ে পড়েছেন, কেউ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। সবচেয়ে আবেগঘন দৃশ্যটি ছিল নেইমারকে ঘিরে। চোখের জল মুছতে মুছতে তিনি মাঠ ছাড়েন। সতীর্থ কাসেমিরো, ভিনিসিয়ুস জুনিয়র ও আলিসন বেকার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

এই বিশ্বকাপে ব্রাজিলের বড় আশা ছিলেন নেইমার। অবশ্য চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। শেষ বত্রিশে জাপানের বিপক্ষে খেলাই হয়নি তার। আজ ম্যাচের ৬৭ মিনিটে তাকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করলেওসময় শেষ হয়ে যায় খুব দ্রুত। শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয় ব্রাজিলের।

অন্যদিকে নরওয়ের ইতিহাস গড়ার রাতে সবচেয়ে উজ্জ্বল নাম হালান্ড। তার জোড়া গোলেই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। আর ব্রাজিলের জন্য এই রাত হয়ে থাকল স্বপ্নভঙ্গের, যেখানে শেষ বাঁশির পর নেইমারের অশ্রুই হয়ে উঠল পরাজয়ের সবচেয়ে বড় প্রতীক।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250