শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

রামমন্দিরে প্রভাস ৫০ কোটি রুপি অনুদান দিচ্ছেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমাটি গত বছর মুক্তি পায়। এতে তিনি রামের চরিত্রে রূপদান করে ব্যাপক আলোচিত-সমালোচিত হন। শুধু তা-ই নয় ‘আদিপুরুষ’ বয়কটের ডাক দেন নেটিজেনদের একাংশ। এ পর্যায়ে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। এবার রামমন্দির উদ্বোধনে এ সিনেমার নায়ক প্রভাসই নাকি ৫০ কোটি রুপি অনুদান দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। কেউ কেউ এটিকে গুঞ্জন বলে অভিহিত করছেন।

এ খবর ছড়িয়ে পড়তেই সমালোচকরা বলছেন, ‘আদিপুরুষ’ বিতর্ক ঢাকতেই প্রভাস এমন উদ্যোগ নিতে পারেন।

ভারতের অন্ধপ্রদেশের বিধায়ক চিরলা জাগিরেড্ডি জানান, আসছে ২২ তারিখ রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষে যত দর্শনার্থী আসবেন তাদের সবার খাওয়ার খরচের দায়িত্ব নিয়েছেন প্রভাস।

যদিও রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র দিন প্রভাস আদৌ নিমন্ত্রিত কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। রজনীকান্ত, চিরঞ্জিবী, রাম চরণ, ধনুষদের আমন্ত্রণ জানানো হলেও প্রভাসকে নিয়ে রয়েছে প্রশ্ন। কোনো কোনো সূত্র বলছে, প্রভাসকে আমন্ত্রণই জানানো হয়নি।

আরো পড়ুন: ‘বাঙালি বিলাস’ নিয়ে আবারো ঢাকায় ঋতুপর্ণা

জানা গেছে, ‘আদিপুরুষ’ সিনেমার সময় থেকেই নাকি ভারতের দক্ষিণপন্থী সংগঠনগুলোর রোষের মুখে পড়েন প্রভাস। অনেকেই ভেবেছিলেন, তার ক্ষতিপূরণ করতে হয়তো এই বিরাট অংকের অনুদান দিচ্ছেন অভিনেতা।

তবে তেমনটা একেবারেই করছেন না অভিনতো। প্রভাসের ঘনিষ্ঠ সূত্র জানান, এ খবর একেবারেই মিথ্যা, কেবলই রটনা, গুঞ্জন।

এসি/ আই. কে. জে/ 




প্রভাস রামমন্দির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250