শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আমিরাতের জোতির্বিদদের তথ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

আগামী পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জোতির্বিদেরা। যদিও পবিত্র রমজান শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। খবর গালফ নিউজের।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর টুল অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৭ই থেকে ১৯শে ফেব্রুয়ারির মধ্যে, যেখানে সম্ভাব্য প্রথম রোজার দিন হবে বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর পড়তে পারে শুক্রবার, ২০শে মার্চ।

ইসলামের অন্যতম শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর বা ‘শবে কদর’ রমজানের শেষ দশ দিনে পালিত হয়। ২০২৬ সালে এই রাতটি মঙ্গলবার, ১৭ই মার্চ পড়বে বলে ধারণা করা হচ্ছে। এই রাতেই মুসলমানেরা গভীর ইবাদত ও ক্ষমা প্রার্থনায় নিমগ্ন থাকেন, কারণ এটি কুরআন নাজিল হওয়ার স্মরণীয় রাত।

আইএসিএডিএর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান বৃহস্পতিবার, ১৯শে মার্চ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হিজরি মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে, তাই সঠিক তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

রমজান শেষে আসে আনন্দের উৎসব ঈদুল ফিতর। সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর পড়তে পারে শুক্রবার, ২০শে মার্চ।

পবিত্র রমজান মাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250