শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৭ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী মাসে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে তিনদিনের যুদ্ধবিরতি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সোমবার (২৮শে এপ্রিল) তিনি এ ঘোষণা দেন।

রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিজয়ের ৮০ বছর পূর্তিকে স্মরণ করার জন্য এ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন পুতিন।

ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৭২ ঘণ্টার এ যুদ্ধবিরতি শুরু হবে ৮ই মে থেকে এবং চলবে ১০ই মে পর্যন্ত। রাশিয়া ইউক্রেনকেও এ যুদ্ধবিরতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

তবে বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, যদি ইউক্রেনীয় বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে রাশিয়ার সশস্ত্র বাহিনী যথাযথ ও কার্যকর জবাব দেবে।

এইচ.এস/

ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250