শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী দীনেশ ত্রিবেদী *** শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি *** মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী *** নিম্নমানের বই সরবরাহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী *** চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা *** জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনা এখনো ভারতে বিশেষ মর্যাদায়, দীনেশ ত্রিবেদীর বক্তব্যে মিলছে সেই ইঙ্গিত *** হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারেন লাখো ইয়েমেনি সেনা *** জামায়াতের আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে *** ইসরায়েলগামী বিমানের ককপিটে কুড়াল নিয়ে হামলা, সেই সহকারী পাইলটের পরিচয় কী

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৭ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (১৯শে জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য (দপ্তর সেল) শাহাদাত হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

এতে বলা হয়, সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর ফলাফল অনুযায়ী, কোটার বদৌলতে ১০০ নম্বরের মধ্যে কেবল ৪১-৪৬ নম্বর পেয়েও বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী। ফলে তুলনামূলকভাবে অনেক বেশি নম্বর পেয়েও যোগ্য শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন না। এতে শিক্ষার্থীদের বড় একটা অংশেরই মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে যে অভ্যুত্থান হয়েছিল, তার শুরুই হয়েছিল মূলত বৈষম্যমূলক কোটা ব্যবস্থার সংস্কারের দাবি থেকে। এই কোটা ব্যবস্থা বহাল থাকা ২৪ এর গণঅভ্যুত্থানের সঙ্গে সাংঘর্ষিক, যা মূলত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ।

আইকেজে /

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250