মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান

মিটার ভাড়া বাড়ানো নিয়ে যা বললো তিতাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া ১০০ টাকা থেকে ২০০ টাকা নির্ধারণ করায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ ঘটনায় বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (২৯শে জানুয়ারি) গ্রাহকদের উদ্দেশ্যে তিতাসের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এতে বলা হয়, প্রতিটি প্রিপেইড মিটারের লাইফ ১০ বছর বিবেচনা করে এর মূল্য, ইনস্টলেশন, ওয়েব সিস্টেম, মিটার ও সার্ভার মেইন্টেন্যান্স চার্জ ইত্যাদি যাবতীয় ব্যয় বাবদ প্রতিটি মিটারের মূল্য দাঁড়ায় কম-বেশি ২৫ হাজার টাকা। তিতাস গ্যাস কোম্পানি ঋণ গ্রহণ করে এ সমস্ত মিটারের ব্যবস্থা করেছে।

‘মিটারের সমুদয় মূল্য একসঙ্গে না নিয়ে গ্রাহকগণের সুবিধার্থে মাসিক ভাড়া আদায়ের মাধ্যমে উক্ত খাত সমন্বয় করা হচ্ছে। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত মোতাবেক পেট্রোবাংলার আওতাধীন সকল গ্যাস বিতরণ কোম্পানির আবাসিক প্রিপেইড মিটারের মাসিক ভাড়া ২০২৪ সালের জানুয়ারি হতে ২০০ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সুবিধার্থে সরকার আবাসিক গ্যাসের মূল্য প্রতি ঘনমিটার মাত্র ১৮ টাকা পূর্ব থেকেই নির্ধারণ করেছে। অথচ ২০২৩ সালে দেশে উৎপাদিত গ্যাস ও আমদানীকৃত এলএনজির মিশ্রিত মূল্য গড়ে প্রতি ঘনমিটারে ১৮ টাকার চেয়ে অনেক বেশি। অর্থাৎ, আবাসিক খাতে প্রতি ঘনমিটার গ্যাসের বিপরীতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। তাই আবাসিক খাতে গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়টি অবান্তর।

ওআ/

মিটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের দূতেরা চলে যাওয়ার পরপরই কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থী আটক

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250