মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

ধর্ষণ মামলায় গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৬

#

অভিষেক পোরেল। ছবি: সংগৃহীত

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্রিকেটার অভিষেক পোরেল। এক মেডিকেল শিক্ষার্থীর করা অভিযোগের ভিত্তিতে মামলাটি হয়েছে। দিল্লি ক্যাপিটালসের এই ক্রিকেটারকে দমদম থানার অধীন এমামি সিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ—এমনটাই জানিয়েছে এনডিটিভি।

হুগলি রুরাল পুলিশের এসপি কুনওয়ার ভূষণ সিং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জুনে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন পোরেল। একই সঙ্গে তাকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তিনি।

অভিযোগকারীর দাবি, গত তিন বছর ধরে পোরেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। তবে গত বছর তাদের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার পর এই ক্রিকেটার তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। ওই নারী আরও অভিযোগ করেন, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান পোরেল।

পোরেলের বিরুদ্ধে করা এফআইআরে শারীরিক নির্যাতন ও বেআইনিভাবে আটকে রাখারও অভিযোগ রয়েছে। সেখানে বলা হয়েছে, ‘অভিষেক পোড়েল অভিযোগকারীকে বেআইনিভাবে আটকে রাখেন। তিনি তাকে খাবার দেননি এবং ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করে রাখেন। এর ফলে... অভিযোগকারী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং ঠিকমতো হাঁটতে পারছিলেন না। তার একটি ফ্লাইট থাকা সত্ত্বেও... আঘাতের কারণে তাকে তাৎক্ষণিক চিকিৎসা নিতে বাধ্য হতে হয়।’

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্ট পোরেলকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি।’

পোরেল অবশ্য এর আগে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন।

২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন পোরেল। গত মৌসুমে দলের হয়ে চার ইনিংসে ১০৮ রান করেন তিনি। ২০২১-২২ মৌসুমে বেঙ্গলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ৩২টি প্রথম শ্রেণির ও ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার।

ধর্ষণ মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250