শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের

ঝগড়ার মধ্যে বিরতি নিন ৪০ মিনিট!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঝগড়া থাকবে না সম্পর্কে, তাই আবার হয় নাকি! সঙ্গীর সঙ্গে মান-অভিমান টুকটাক ঝগড়া সম্পর্ককে আরও মধুর করে। তবে ঝগড়া যদি বাড়াবাড়ি রকমের হয়, আর বুঝতে পারেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ঝগড়ার মধ্যে বিরতি নিন ৪০ মিনিট! আর যা করবেন -

•   নিজের ভুল স্বীকার করে নিন। পরে সময় ভালো হলে সঙ্গীকে বুঝিয়ে বলা যাবে।

•   একই বিষয়ে বারবার ঝগড়া বাধাবেন না, প্রয়োজনে ছাড় দিন অথবা এড়িয়ে যান

•   ঝগড়ার মধ্যে কথা বন্ধ করে অন্য কোথাও চলে যাবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। 

আরো পড়ুন : কিডনি পরিষ্কারের মোক্ষম দাওয়াই ধনেপাতা!

•   ঝগড়ার সময় আগের অন্য বিষয়গুলো টেনে আনবেন না।

•   সঙ্গীর পরিবারকে ছোট করে কখনোই কথা বলবেন না। 

•  এত কিছুর পরও যদি ঝগড়া চলতেই থাকে, সঙ্গীকে বলুন আপনার সময় প্রয়োজন। এভাবে সম্পর্ক খারাপের দিকেই যাবে, কিছুটা বিরতি নিয়ে কথা বলতে পারলে ভালো। কিন্তু সেই বিরতিটা কত সময়ের বিশেষজ্ঞরা বলেন, ৪০ মিনিট সময় লাগে মনকে শান্ত করতে। এজন্য ৪০ মিনিট সময় নিন, বাইরে ঘুরে আসুন বা অন্য ঘরে গিয়ে বিশ্রাম নিন। চিন্তা করে দেখুন এই ঝগড়ায় আসলে কিছু লাভ হচ্ছে? হচ্ছে না, বরং সম্পর্ক খারাপই হবে।  

•   শান্ত হয়েই আলোচনায় ফিরে আসুন। মনে রাখবেন, কথা অসম্পূর্ণ ছেড়ে দিলে হবে না। সব থেকে জরুরি কথা হচ্ছে, সম্পর্কে কোনো সমস্যা হলে তৃতীয় ব্যক্তিকে জড়াবেন না। নিজেরা আলোচনা করে সমাধান বের করুন।  

এস/ আই.কে.জে/ 

সম্পর্ক সঙ্গী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250