বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

‘দেশের জনগণের জীবনমান উন্নয়নে ফ্রান্সকে পাশে থাকার আহ্বান’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের জনগণের জীবনমান উন্নয়নে ফ্রান্সকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (৯ই সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপদেষ্টা এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপদেষ্টা বাংলাদেশ-ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার জন্য ফ্রান্সের প্রশংসা করে বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগে গঠিত এই অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।

দেশের জনগণের জীবনমান উন্নয়নে ফ্রান্সকে পাশে থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সব দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত এ সরকার সব অনিয়মের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

আরও পড়ুন: অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

ফ্রান্সের রাষ্ট্রদূত বর্তমান অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিগত এক মাসে এ সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকে ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং দেশের জনগণের জীবনমান উন্নয়নে ফ্রান্সের এই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।

এসময় অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও ট্রান্সফরমার প্রোটেকশন টেকনোলজী খাতসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিরূপ প্রভাব মোকাবিলায় ফ্রান্স বাংলাদেশকে সহায়তা করবে বলে জানান তিনি।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান এবং ফ্রান্স দূতাবাসের জুলিয়েন ডিউর উপস্থিত ছিলেন।

এসি/কেবি

ফ্রান্সের রাষ্ট্রদূত সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250