সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

ওজন মাপার দিন আজ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

ডিসেম্বর মাসে ছুটি, ঘোরাঘুরি, বিয়ের অনুষ্ঠান, খাওয়া-দাওয়ায় বাড়বাড়ন্ত থাকায় হয়তো অনেকেরই ওজন বেড়ে গেছে। তাদের জন্য আজকের দিনটি হতে পারে কার্যকারী। কারণ আজ ওজন মাপার দিন। দেখে নিন কতোটুকু বাড়লো আপনার ওজন।

প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম শনিবার বিশ্বব্যাপী পালিত হয় ওজন মাপার দিন বা ওয়ে-ইন ডে। এ দিনের বিশেষত্ব হলো, নতুন বছরের শুরুতে ওজন মাপা। আর যাদের অতিরিক্ত ওজন আছে, তারা জীবনধারণে পরিবর্তন আনা ও যাদের কম ওজন আছে তারা কীভাবে ওজন বাড়াবে সে বিষয়ে নতুন বছরে উৎসাহ ও পরিশ্রম বাড়ানো।

মনে রাখবেন, ওজন কমাতে পুষ্টিকর খাবার ও শরীরচর্চার বিকল্প নেই। আবার যারা কম ওজনে ভুগছেন তাদেরও উচিত স্বাস্থ্যকর খাবার খাওয়া। অন্যদিকে কী কারণে ওজন বাড়ছে না, তা জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়া।

আরো পড়ুন : চিনিসহ নাকি চিনি ছাড়া কফি, কী বলছে গবেষণা?

ওজন মাপার দিবসের ইতিহাস

ডিসেম্বর মাস মানেই নানা অনুষ্ঠান ও উৎসবের আয়োজন। জানেন কি, ক্রিসমাসের আয়োজনে চিকেন বা টার্কির রোস্ট, আলুর বাহারি পদ ও ক্রিসমাস কেকের প্রচলন ঘটে মধ্যযুগে ইংল্যান্ডে। রাজা হেনরি অষ্টম হলেন প্রথম ব্রিটিশ রাজা, যিনি ক্রিসমাসের ডিনারের জন্য রোস্ট টার্কি খেয়েছিলেন বলে জানা যায়। এরপর থেকেই এ সংস্কৃতি দ্রুত ছড়িয়ে পড়ে।

ইংরেজ কবি ও কৃষক থমাস টুসার উল্লেখ করেছেন, ১৫৭৩ সালের দিকে টার্কি রোস্ট বড়দিনের উৎসবের একটি প্রধান খাদ্য ছিল। তখন থেকেই ছুটির দিনগুলোতে প্রতিটি পরিবারে প্রচুর পরিমাণ চর্বি ও চিনিজাতীয় খাবার খাওয়ার প্রবণতা বাড়ে।

এসব খাবার খাওয়ার কারণে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন অনেকেই। তাই তো নতুন বছরের শুরুতেই ওজন মাপার মধ্য দিয়ে শরীরের ওজন কমানোর উৎসাহ বাড়ানোর চেষ্টা করা হয়। এভাবেই দিনটির প্রচলন ঘটে।

সূত্র: ডে’স অব দ্য ইয়ার/ন্যাশনাল টুডে/হেলথলাইন

এস/কেবি

ওজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250