সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

১ কোটি ৪৭ লাখ টাকায় বিক্রি হলো সোনার কমোড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৩ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের একটি নিলাম অনুষ্ঠানে অতি-ধনী ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গ করা ‘আমেরিকা’ শিরোনামের সম্পূর্ণ কার্যকরী একটি খাঁটি সোনার কমোড ১২.১ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৪৭ লাখ টাকা) বিক্রি হয়েছে।

দেয়ালে একটি কলা টেপ দিয়ে লাগিয়ে বিখ্যাত হওয়া ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের তৈরি টয়লেটটি নিউইয়র্কের সথেবি’সের নিলামে ওঠে। ১০১ কিলোগ্রাম  ওজনের, ১৮-ক্যারেট সোনার তৈরি এই শিল্পকর্মটির প্রাথমিক বিড ছিল প্রায় ১০ মিলিয়ন ডলার।

ক্যাটেলান বলেছেন, ‘আমেরিকা’ শিরোনামের এই শিল্পকর্মটি অতি-সম্পদ নিয়ে ব্যঙ্গ করে তৈরি। তিনি একবার বলেছিলেন, ‘আপনি যা-ই খান না কেন, ২০০ ডলারের মধ্যাহ্নভোজ বা ২ ডলারের হট ডগ, টয়লেটের দিক থেকে ফলাফল একই।’ তথ্যসূত্র: এনডিটিভি।

সথেবি’স এই কমোডটিকে ‘শিল্প উৎপাদন এবং পণ্যের মূল্যের সংঘাতের ওপর একটি তীক্ষ্ণ মন্তব্য’ বলে অভিহিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংগ্রাহকের মালিকানাধীন এই টয়লেটটি ছিল ক্যাটেলানের ২০১৬ সালে তৈরি করা দুটি টয়লেটের মধ্যে একটি। অন্যটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহেইম মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল।

পরে টয়লেটটি ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেসে প্রদর্শনের সময় চুরি হয়ে যায়।

টয়লেট চুরির ঘটনায় দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তবে তারা টয়লেটটি দিয়ে কী করেছে তা স্পষ্ট নয়। তদন্তকারীরা এর অবস্থান সম্পর্কে নিশ্চিত নন, তবে মনে করা হয় যে এটি সম্ভবত ভেঙে টুকরো করা হয়েছে এবং গলিয়ে ফেলা হয়েছে।

নিলামের আগের সপ্তাহগুলোতে সথেবি’সের নিউইয়র্ক সদর দপ্তরে ‘আমেরিকা’ শিল্পকর্মটি প্রদর্শিত হয়েছিল।

জে.এস/

সোনার কমোড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250