মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি *** নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৫৫১ পেশাজীবীর বিবৃতি *** ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা *** ‘ভারতকে বুঝতে হবে, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আর নেই’

দুই ক্যারিবিয়ানকে সেঞ্চুরিবঞ্চিত করে লড়াইয়ে ফিরলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চতুর্থ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ১৪০ রানের জুটি। তাতে ক্যারিবীয়দের ইঙ্গিত বড় স্কোরের। তখন মনে হয়েছিল, প্রথম ইনিংসের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত স্বস্তিতেই অ্যান্টিগার টেস্টের প্রথম দিনের খেলা শেষ করতে পেরেছে বাংলাদেশ। আশঙ্কার জুটি ভাঙার পর দুই ক্যারিবিয়ানকে সেঞ্চুরিবঞ্চিত করে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। 

৯০ রানের ঘরে মিকেইল লুইস ও অ্যালিক অ্যাথানেজে আউট করেছেন যথাক্রমে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। প্রথম দিনে ৫ উইকেটে ২৫০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে আছেন জাস্টিন গ্রেভস (১১) ও জসুয়া দা সিলভা (১৪)।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এর আগে টস হেরে ব্যাট করতে শুরু থেকেই বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খেই হারায় ওয়েস্ট ইন্ডিজ। কোনোভাবেই রান দিতে রাজি ছিলেন না হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরা। আবার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের দৃঢ়তায় তারা উইকেটও পাচ্ছিলেন না।

অবশেষে ১৪তম ওভারে সফলতার দেখা পেলেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের শিবিরে প্রথম আঘাত হানলেন। তুলে নিলেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে। উইন্ডিজ অধিনায়ককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার পেসার।

তাসকিনের জোরালো আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিলেও রিভিউ নেন ব্রাথওয়েট। তাতে কোনো লাভ হয়নি। ডিআরএস কথা বলেছে বাংলাদেশের পক্ষেই। ৩৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরত যান ব্রাথওয়েট। দলীয় রান তখন ২৫।

আরো পড়ুন : জাতীয় দলে কবে খেলবেন জানালেন সাকিব!

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার কেসি কার্টিতেও তুলে নেন তাসকিন। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ক্যারিবিয়ান ব্যাটার। দলীয় স্কোরকার্ডে কোনো রান যোগ না করেই ২ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের শুরুর দুই ধাক্কা সামালে নেন ওপেনার মিকাইল লুইস ও কেভাম হজ। ৫৯ রানের জুটি গড়ে তোলেন তারা।

অবশেষে রানআউটের শিকার হলেন হজ। দলীয় ৮৪ রানের মাথায় তাইজুলের ক্ষিপ্ত গতির ফিল্ডিংয়ে লিটন দাস স্ট্যাম্প ভেঙে দিলে ২৫ রান করে রানআউট হয়ে বিদায় নেন কাভিম হজ। ৬৩টি বল খেলেন তিনি।

৮৪ রানে ৩ উইকেট পড়লেও চতুর্থ উইকেটে ১৪০ জুটিতে বড় স্কোরের দিকে এগিয়ে যায় ক্যারিবীয়রা। হাফসেঞ্চুরি পূরণ করে সেঞ্চুরির দিকে ছুটছিলেন দুই ব্যাটার লুইস ও অ্যালিক অ্যাথানেজে।

তবে দুই ক্যারিবীয় সেট ব্যাটারকে সেঞ্চুরি করতে দেয়নি বাংলাদেশ।

এস/ আই.কে.জে/       


বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি

🕒 প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি

🕒 প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250