সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

ভুয়া কল ঠেকাতে এআই প্রযুক্তি ব্যবহার করবে গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে হ্যাকিং ও জালিয়াতির ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। এ নিয়ে এবার উদ্যোগী হয়েছে গুগল। ভুয়া কল ঠেকাতে এআই প্রযুক্তি ব্যবহার করবে গুগল। নতুন এই ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, গুগল একটি এআই এর মাধ্যমে পরিচালিত স্ক্যাম ডিটেকশন ফিচার তৈরি করছে। স্প্যাম ও স্ক্যাম কল শনাক্ত করতে জেমিনি ন্যানো এআই আনছে গুগল। 

আরো পড়ুন : মোবাইল নেটওয়ার্কে চালানো যাচ্ছে না ফেসবুক!

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্প্যাম কল বন্ধ করার পাশাপাশি রিপোর্ট ও ব্ল্যাকলিস্টের অপশন পাবেন। নতুন এআই ফিচার কল প্যাটার্ন, ভয়েসসহ একাধিক পদ্ধাতিতে হ্যাকারদের শনাক্ত করবে।

গুগল এআই সিস্টেমে কোনো কল সন্দেহজনক মনে হলে ব্যবহারকারীরা আগেই সতর্ক হতে পারবেন। সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থাও নিতে পারবেন ব্যবহারকারীরা। 

এই ফিচারের মাধ্যমে তারা ম্যানুয়ালি স্ক্যাম কল রিপোর্ট করার অপশনও পাবেন। বর্তমানে ট্রুকলারে এমন কিছু ফিচার থাকলেও গুগলের নতুন এই ফিচার অনেকটা ব্যতিক্রম।

এস/ আই.কে.জে/

এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250