বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

ঠোঁট সুন্দর করতে ৭৫ লাখ টাকা খরচ, অতঃপর যা হলো...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌন্দর্য ধরে রাখতে বলিউড অভিনেত্রী থেকে শুরু করে নীল ছবির তারকাদের ‘বোটক্স’ বা ট্রিটমেন্ট করানো নতুন কিছু নয়। অনেকে প্রকাশ্যে তা স্বীকার করেন, অনেকে আবার এড়িয়ে যান। এবার বোটক্স করানো নিয়ে আলোচনার শিরোনামে অস্ট্রিয়ার এক মডেল তারকা।

অস্ট্রিয়ার ‘ফেটিশ বার্বি’ নামে পরিচিত এক ‘অনলিফ্যান’ মডেল বোটক্স করিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। ৩০ বছর বয়সী এই মডেল সৌন্দর্য ধরে রাখতে প্রায় ৫০,০০০ পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় ৭৫ লক্ষ টাকারও বেশি) খরচ করেছেন। আগাগোড়াই তিনি পুতুলের মতো হতে চাইতেন। তাকে দেখতে যেন একদম বার্বিদের মতো লাগে, এই ইচ্ছে নিয়েই তিনি বোটক্স করান। ১৮ বছর বয়স থেকেই তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। নিজেকে সব সময় সুন্দর দেখাতে চাইতেন। ‘ফেটিশ বার্বি’ নামও দিয়েছিলেন নিজের। নিয়মিত বোটক্স এবং ফিলার নেওয়ার ফলে তার চেহারায় অদ্ভুত এক পরিবর্তন আসে। ঠোঁট সুন্দর করে তুলতে, একের পর এক সার্জারি করতে থাকেন। তারপর ঠোঁটের আকার একেবারে অন্যরকম হয়ে যেতে শুরু করে। বোটক্স করার ফলে গাল ফুলতে থাকে। এক কথায় সৌন্দর্যের পিছনে ছুটতে গিয়ে তিনি তার আসল সৌন্দর্যই হারিয়ে ফেলেছেন। 

সম্প্রতি ইউটিউব চ্যানেল 'ট্রুলি'-তে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ফেটিশ বার্বি’ জানান, তার এই চেহারা নিয়ে পরিবার ও বন্ধুদের অনেক কটাক্ষ শুনেছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি তার ঠোঁট নিয়ে খুশি। গত কয়েক বছরে তিনি বোটক্স এবং ফিলারের পেছনে ৩২,০০০ থেকে ৫৩,০০০ পাউন্ড খরচ করেছেন। কয়েক মাস পরপর ঠোঁট ফিলার করানোর পরে তিনি এমন ঠোঁট পান। 
ওআ/ আই.কে.জে/

অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250