রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে মেয়র নির্বাচনে জয়ী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১৪ই মে ২০২৫

#

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তার রয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তার বিরুদ্ধে আদালতে বিচার চলছে। এর মধ্যেই নিজ শহর দাভাওয়ের মেয়র নির্বাচনের প্রাথমিক ফলাফলে ফলে জয়ী হয়েছেন তিনি। খবর এএফপির।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে গত সোমবার (১২ই মে) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনার ৮০ শতাংশ শেষ হওয়ার পর দেখা গেছে, দুতার্তে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় আট গুণ বেশি ভোট পেয়েছেন।

৮০ বছর বয়সী এ নেতা তার ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ নীতির জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়লেও দাভাও শহরে এখনো অপরাধ দমনকারী হিসেবে ব্যাপক জনপ্রিয়। ভক্তমহলে ‘দুতার্তে হ্যারি’ ও ‘দ্য পানিশার’ নামে পরিচিত এ রাজনীতিবিদ।

দুতার্তে কয়েক দফায় ফিলিপাইনের দাভাওয়ের সিটি মেয়র ছিলেন। পরে তিনি ফিলিপাইনের প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট হিসেবে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দুতার্তে মেয়র ও প্রেসিডেন্ট থাকাকালে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামেন। কথিত এ মাদকবিরোধী যুদ্ধের নামে বহু মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়।

এইচ.এস/

ফিলিপাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250