শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ২০টি আরব ও মুসলিম দেশের যৌথ বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

গত শুক্রবার (১৩ই জুন) ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। ছবি: এএফপি

আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। মিসরের সরকারি সংবাদ সংস্থা মেনা জানিয়েছে, ২০টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মিসর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, তুরস্ক, চাদ, আলজেরিয়া, কোমোরোস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া এবং মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ‘অঞ্চলের বিপজ্জনক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

বিবৃতিতে মন্ত্রীরা রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং সুপ্রতিবেশীসুলভ নীতির প্রতি শ্রদ্ধার প্রয়োজনীয়তা নিশ্চিত করার গুরুত্বের কথা বলেছে। সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া তারা পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র মুক্ত একটি মধ্যপ্রাচ্য তৈরির গুরুত্বের ওপর জোর দিয়েছেন। সংশ্লিষ্ট দেশগুলোকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের এ আন্তর্জাতিক চুক্তিতে ইসরায়েল স্বাক্ষর করেনি। তারা জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএইএকে তাদের পরমাণু কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেয় না।

২০ মুসলিম দেশের মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, সংঘাতের সমাধান কূটনীতির মাধ্যমে হওয়া উচিত। সামরিক উপায়ে এর সমাধান সম্ভব নয়।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250