সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

কাল্পনিক চরিত্রের সঙ্গে ৬ বছরের সংসার যুবকের!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

জাপানের এক যুবক কাল্পনিক চরিত্রের সঙ্গে প্রেম, অবশেষে করলেন বিয়ে। এমনকি সেই চরিত্রের সঙ্গে বিবাহিত জীবনের ৬ বছর পূর্ণও হলো! 

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, আকিহিকো কোন্ডো নামের এক জাপানি যুবক কাল্পনিক চরিত্রের সঙ্গে জীবন কাটাচ্ছেন। ২০১৮ সালের ৪ঠা নভেম্বরে হাতসুনে মিকুর (কাল্পনিক চরিত্র) সঙ্গে সম্পর্কে জড়ান কোন্ডো। এরপর ৬ বছর ধরে কল্পনায় সংসার করছেন তিনি।

হাতসুনে মিকু একটি অ্যানিমে চরিত্র। মূলত জাপানিজ কমিক বুক মাঙ্গার একটি চরিত্র মিকু। তারই প্রেমে পড়েন এই যবুক। ২০০৭ সালে যখন মিকু চরিত্রটি প্রথমবার প্রকাশ্যে আনা হয়, তখনই তাকে ভালো লেগে যায় কোন্ডোর। ২০১৮ সালে মনে মনে বিয়েও সেরে ফেলেন।

আরো পড়ুন : একটি এ-ফোর কাগজকে ১০৮ মিটার লম্বা করে কেটে বিশ্বরেকর্ড!

মিকুর সঙ্গে কোন্ডোর বিয়ের ৬ বছর হলো। সম্প্রতি সম্পর্কের ৬ বছর পূর্তি উদযাপন করেছেন এই যুবক। বিবাহবার্ষিকী উপলক্ষে একটি কেকও এনেছিলেন কোন্ডো। কেকের ওপরে লেখা ছিল, ‘আমি মিকুকে খুব ভালোবাসি। হ্যাপি সিক্স–ইয়ার অ্যানিভার্সারি।’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উদযাপনের ছবিও শেয়ার করেছেন। সেই ছবি বেশ সাড়া ফেলেছে।

পুরো বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিয়েছেন কোন্ডো। তিনি বলেন, ‘অ্যানিমে ও মাঙ্গার চরিত্রের প্রতি আকর্ষণ আমার অনেক আগে থেকেই। পরে বুঝতে পারি, আমার ফিকটোসেক্সুয়ালিটি রয়েছে। ব্যতিক্রমী এই সেক্সুয়াল অরিয়েন্টশনকে বলা হয় ফিকটোসেক্সুয়ালিটি। ফিকশন বা কল্পনার জগতের কোনো ব্যক্তিত্বকে যখন কেউ ভালোবেসে ফেলেন, তখন তাদের ফিকটোসেক্সুয়াল বলে। তবে আমি ভালোবাসার চরিত্র বিয়ে করেছি। এমন হয়তো কেউ করেন না।’

এদিকে অ্যানিমে ভক্ত থেকে শুরু করে নেটিজেনদের অনেকে বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘কোন্ডোকে এই সম্পর্কে বেশ সুখী মনে হচ্ছে।’ কেউ আবার লিখেছে, ‘সর্ম্পকে এমন বিশ্বস্ত কজনই বা থাকতে পারে।’ অনেকে আবার বিষয়টি নিয়ে হাস্যরসও করেছেন।

এস/ আই.কে.জে/

যুবক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250