শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী *** ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল *** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী *** সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার *** শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ *** এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন *** আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ *** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি : সুখবর

সারাদেশে (জিএসটি) গুচ্ছ পদ্ধতিতে ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭শে এপ্রিল) দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা চলে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতি ছিল ৫ হাজার ৮৬৫ জন। যা মোট শিক্ষার্থীর ৯১.০৪ শতাংশ। ‘এ’ ইউনিটের সমন্বয়কারী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন। পরে বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন : তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলা নিয়ে অভিভাবকরা যা বললেন

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি  একাডেমিক ভবনে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইবি কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৪৪২ জন। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান ফটক সংলগ্ন অভিভাবক কর্ণার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহের পরিচালিত ভতিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য সেবামূলক কর্মকাণ্ডসমূহ পরিদর্শন করেন। পরে ভিসি বিভিন্ন অনুষদ ভবনের পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান।

প্রসঙ্গত, শনিবার (২৭শে এপ্রিল) ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ বছর তিনটি ইউনিটে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯, ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ এবং ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন আবেদন করেছেন। এছাড়া আগামী ৩রা মে ‘বি’ ইউনিটে মানবিক ও ১০ই মে ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে আবেদনকারী শিক্ষার্থীদের বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবির/ এস /  আই.কে.জে

পরীক্ষা পরীক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

র‍্যাব বিলুপ্ত, এসআরবিকে র‍্যাবের ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল

🕒 প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল

🕒 প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250