শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

এ হামলা ‘ক্ষমার অযোগ্য’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। আমেরিকার এ হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ হামলা ‘ক্ষমার অযোগ্য’। খবর রয়টার্সের।

ইরান–ইসরায়েল সংঘাতে এবার ইরানে হামলা চালিয়ে সরাসরি যোগ দিল আমেরিকা। আর এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও জটিল হওয়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকেরা।

ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয় গত শনিবার রাতে। এ হামলার খবর প্রথম সামনে আনেন ট্রাম্প। এ হামলায় আমেরিকার বি–২ বোমারু বিমান অংশ নেয় বলে রয়টার্সকে জানিয়েছেন আমেরিকান দুই কর্মকর্তা।

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, তেহরান যদি শান্তি প্রতিষ্ঠায় যুক্ত না হয়, তাহলে আরও হামলা চালানো হবে।

আমেরিকার জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরানে হামলার জন্য ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে অভিযান চালানো হয়।

গতকাল রোববার (২২শে জুন) আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে সংবাদ সম্মেলনে কেইন বলেন, এ হামলায় সাতটি বি–২ বোমারু বিমান অংশ নিয়েছিল। সব মিলিয়ে অভিযানে অংশ নেয় সামরিক বাহিনীর ১২৫টি উড়োজাহাজ।

তবে আমেরিকার হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবার বৈঠকের আহ্বান জানায় ইরান। গতকাল ওই বৈঠক বসার কথা ছিল। এ ছাড়া হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। 

আজ সোমবার (২৩শে জুন) ‘গুরুত্বপূর্ণ আলোচনার’ জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচির।

এ ছাড়া ইসরায়েলের হামলার পর গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। এ সময় দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানান মোদি।

আল–জাজিরাকে ইউনিভার্সিটি অব সান ফ্রান্সিসকোর মধ্যপ্রাচ্য গবেষণা বিভাগের পরিচালক স্টিফেন জুনস বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন ঘাঁটি ও স্থাপনাকে সরাসরি হামলার লক্ষ্যবস্তু করতে পারে ইরান। এতে করে বৈশ্বিক জাহাজ চলাচল, জ্বালানি তেলের দাম—এমনকি পুরো বিশ্বের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে ইরানপন্থী যেসব সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তাদের মাধ্যমেও মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে তেহরান।

আরএইচ/



পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250