বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই : ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। দুটো একসঙ্গে চলতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা বারবার বলছি, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কার চলবে, নির্বাচন হবে। নির্বাচনের মধ্যে দিয়ে যে দল সরকারে আসবে তারা সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে।

রোববার (১৯শে জানুয়ারি) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকমকর্মীদের নিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি, প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব।

আরও পড়ুন: সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির

তিনি বলেন, জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে মানুষ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক একইভাবে ৭ই নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বে এসেছিলেন, তখন তিনি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য খুব অল্প সময়ে মধ্যে নতুন করে সংস্কার করে কাজ শুরু করেছিলেন। তিনিই প্রথম সংস্কার অর্থাৎ একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম প্রমুখ।

এসি/ আই.কে.জে/ 


ফখরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250