শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

‘এটা তোমার কাজ নয়’, দেবাশীষ বিশ্বাসকে কেন বললেন মিশা সওদাগর

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

উপস্থাপনা ঘিরে বিভিন্ন সময়ই বিতর্ক দেখা যায়। কেউ কেউ বলছেন, এর মূল কারণ থাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা। এ নিয়ে সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে নিজের দায়বদ্ধতার জায়গা তুলে ধরেছেন পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বা অবান্তর প্রশ্ন করেন, এমন উপস্থাপকদের প্রসঙ্গে কথা বলেছেন। দেবাশীষের এ স্ট্যাটাসে খল অভিনেতা মিশা সওদাগর মন্তব্য করেছেন, ‘এটা তোমার কাজ নয়।’

দেবাশীষ লিখেছেন, উপস্থাপক জীবন শুরু হয় ২০০০ সালে। সেই হিসাবে ২৫ বছর কাটিয়ে দিয়েছেন উপস্থাপনায়। ক্যারিয়ারের এ রজতজয়ন্তী নিয়ে তিনি লিখেছেন, ‘জীবনের ২৫টা বছর এ শিল্পকে দিয়েছি! প্রাপ্তিযোগও অনেক। উপস্থাপনা করে তারকাও হয়েছি, যা এখানে বিরল। এখনো সমানতালে দেশে–বিদেশে বিভিন্ন মাধ্যমে উপস্থাপনা করে যাচ্ছি।’

দীর্ঘ এ সময় উপস্থাপনাকে যে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করা হতো সেখানে এখন অনেকটা গৎবাঁধা ছকে হাঁটছে সবাই। তিনি লিখেছেন, ‘জোর গলায় বলতে পারি, আমরা হাতে গোনা দু–একজন রয়েছি, যারা এ শিল্পে গৎবাঁধা স্টাইলের বাইরে গিয়ে আধুনিকতার ছোঁয়া এনেছি। তবে এটা আনতে বা করতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত কোনো অতিথিকে নিয়ে অসৌজন্যমূলক কোনো আচরণ কিংবা আলু, পটোল, বেগুন, শসা, ঝিঙে, কলা বা মুলার অবান্তর প্রশ্নের আশ্রয় নিতে হয়নি।’

দেবাশীষের এ স্ট্যাটাসে খল অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘তুমি মহাসমুদ্র থেকে তৈরি, সাগর। তুমি নদী–নালা খাল–বিল নিয়ে ভাবছ কেন। এটা ভাবার অনেক লোক আছে। এটা তোমার কাজ নয়। তুমি মনে রেখো, মহাসাগর থেকে তোমার সৃষ্টি। তোমার বাবার নাম দিলীপ বিশ্বাস। তুমি ইচ্ছা করলেই অনেক কিছু বলতে পারবে না, করতে পারবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার।’

এইচ.এস/

মিশা সওদাগর দেবাশীষ বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250