শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ফুলকপির গরম নরম শিঙাড়া

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্তমান শীতকালীন বাজারে ফুলকপি বেশ সহজলভ্য। এখনই সময় প্রাণভরে ফুলকপির হরেক রকম পদ খাওয়ার। এছাড়া অনেক দোকানে এ সময় ফুলকপির শিঙাড়া পাওয়া যায়। চাইলে ঘরেই তৈরি করতে পারেন ফুলকপির গরম নরম শিঙাড়া। রইলো রেসিপি-

উপকরণ

১. ফুলকপি অর্ধেক

২. মাঝারি সাইজের আলু ২টি

৩. ময়দা পরিমাণমতো

৪. মটরশুঁটি

৫. আদা বাটা

৬. কসৌরি মেথি

৭. ভাজা মসলা

৮. গরম মসলা

৯. স্বাদ অনুযায়ী লবণ ও চিনি

১০. মরিচের গুঁড়া

১১. হলুদ গুঁড়া ও

১২. তেল পরিমাণমতো।

আরো পড়ুন : ভিন্ন স্বাদে মজাদার হাঁসের মাংসের মালাইকারি

পদ্ধতি

প্রথমে ফুলকপি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিন। আলুর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। ফুলকপি আর আলুতে হলুদ ও লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিন কিছুক্ষণ।

কড়াইতে তেল গরম করে আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজুন। তারপর ফুলকপি আর মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া ও চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এর মধ্যে ভাজা মসলা আর গরম মসলা ১ চামচ করে দিয়ে দিন।

অর্ধেক কাপ পানি দিন। পানি পুরোপুরি শুকিয়ে না যাওয়া অবধি নাড়তে থাকুন। চেক করে নেবেন আলু ও ফুলকপি সেদ্ধ হয়েছে কি না। পানি একদম শুকিয়ে গেলে নামিয়ে নিন।

এবার শিঙাড়ার তৈরির জন্য, একটি বাটিতে ময়দা, লবণ ও তেল দিয়ে ময়দা মাখতে থাকুন। একটু একটু করে পানি দিন। ময়দা মাখা হয়ে গেলে ১৫ মিনিট একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।

১৫ মিনিট পরে ময়দা থেকে ছোটো ছোটো গোল আকারে লেচি বানিয়ে রাখুন। একেক করে ময়দার লেচি হালকা তেল দিয়ে বেলে নিন। তারপর মাঝখানে খানিকটা পুর দিয়ে শিঙাড়ার আকারে ভাঁজ করুন।

খুব সাবধানে শিঙাড়ার ধারগুলো বন্ধ করবেন, যাতে কোনো রকম ফাঁক না থাকে। কড়াইয়ে তেল গরম করে একেক করে সবগুলো শিঙাড়া ভেজে নিন। ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ফুলকপির শিঙাড়া।

এস/কেবি


ফুলকপির শিঙাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250