শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

এবার শুক্রবারও চলবে মেট্রোরেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

শিগগিরই শুক্রবারও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। তবে তা দুপুর ৩টার পর থেকে চলাচল করবে।

সোমবার (২রা সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তারা বলেছেন, এখনও ঘোষণা হয়নি, তবে পরিকল্পনায় আছে। উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারবেন। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।

ডিএমটিসিএল বলছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত, খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যেসব কর্মী কাজ করবেন, তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।

এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আজও আমরা ভিজিটে যাবো। আমাদের আরেকটু সময় দিতে হবে।

তিনি আরও বলেন, শুক্রবারের পুরো স্টিস্টেমটা সাজাতে হবে তো। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি, এইটুকু আপাতত বলতে পারি।

ওআ/কেবি 

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250