রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

টাকা না দেওয়ায় যৌনকর্মীর হাতে মার খেলেন যুবক, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

থাইল্যান্ড সফরে টাকার বিনিময়ে যৌন পরিষেবা নিতে গিয়েছিলেন ভারতীয় যুবক। শেষমেশ টাকা নিয়ে বিরোধের কারণে সেই যৌনকর্মীদের হাতেই বেধড়ক মার খেতে হলো যুবককে!

সম্প্রতি থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাতায়া শহরে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ‘ভাইরাল’ সেই ভিডিওতে দেখা যাচ্ছে, থাইল্যান্ডের রাস্তায় ভারতীয় এক যুবককে ঘিরে ধরে বেধড়ক মারধর করছেন একদল রূপান্তরকামী যৌনকর্মী।

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়, এক পর্যায়ে যুবককে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তাতেও ক্ষান্ত হচ্ছেন না বাকিরা। সমানে চলছে কিল, লাথি, ঘুষি! স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতীয় ওই যুবকের নাম রাজ।

প্রতিবেদনে বলা হয়, গত ২৭শে ডিসেম্বর ভোর সাড়ে ৫টা নাগাদ এক সংস্থার উদ্ধারকর্মীরা যুবককে পাতায়ার ওয়াকিং স্ট্রিটের সমুদ্রসৈকত থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। রাজের মুখে এবং মাথার পিছন দিকে আঘাতের চিহ্ন ছিল। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওয়াকিং স্ট্রিটের কাছে ওই ভারতীয় যুবক এক রূপান্তরকামী যৌনকর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ক্রমে বচসা হাতাহাতিতে গড়ায়। কিন্তু আসল বিপত্তি বাধে এর পরেই! ওই রূপান্তরকামী নারী আরও কয়েক জনকে ডেকে আনেন। তারপর সকলে মিলে দল বেঁধে ওই ভারতীয়ের উপর চড়াও হন।

জানা গেছে, যৌন পরিষেবা নেওয়ার পর ওই নারীকে পুরো টাকা দিতে চাননি ওই পর্যটক। সম্ভবত তা থেকেই বিরোধের সূত্রপাত। গোটা ঘটনা নিয়ে আক্রান্ত যুবক এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

কোনও অভিযোগও দায়ের করেননি তিনি। তবে ঘটনায় তদন্ত শুরু করেছে থাইল্যান্ডের পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহের পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিও ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250