শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

আরেক প্রদেশে বাস ভাড়া ফ্রি করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে সবচেয়ে বড় সংকটে পড়েছে বিশ্ব জ্বালানি বাজার। তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম হু হু করে বাড়তে থাকায় দেশে দেশে বন্ধ হয়ে যাচ্ছে যানবাহন ও কলকারখানা। বিদ্যুৎ সংকটের কারণে বেড়েছে লোডশেডিং। সূত্র: আল জাজিরা।

অনেক দেশে যখন জ্বালানির দাম বাড়ায় পরিবহণ খরচ তুঙ্গে তখন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাকিস্তান; দেশটির রাজধানীতে গণপরিবহণ সেবা ফ্রি করে দেওয়া হয়েছে। এবার জানা গেল, আরও এক প্রদেশে বিনামূল্যে মিলবে গণপরিবহণ সেবা।

ইসলামাবাদের জন্য কেন্দ্রীয় সরকারের অনুরূপ একটি উদ্যোগ উন্মোচনের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নওয়াজ বলেন, ‘আমি সবাইকে এই সুযোগ-সুবিধার পূর্ণ সদ্ব্যবহার করতে এবং আরও সুবিধাজনক, সাশ্রয়ী ও টেকসই ভ্রমণের জন্য গণপরিবহণ বেছে নিতে উৎসাহিত করছি।’

এর মাত্র কয়েক ঘণ্টা আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঘোষণা করেছিলেন, কেন্দ্রীয় সরকার রাজধানী ইসলামাবাদের গণপরিবহণ খরচ বহন করবে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এবং তাসমানিয়া রাজ্য ঘোষণা করেছিল যে, জনগণকে জ্বালানি সাশ্রয়ে উৎসাহিত করতে তারা গণপরিবহনের ভাড়া মওকুফ করবে।

জে.এস/

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250