শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সাকিবের নেতৃত্বে লিজেন্ডসদের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, আরও আছেন যারা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৬

#

ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় ২২ মাস দূরে সাকিব আল হাসান। তবে দেশের বাইরে বিভিন্ন টুর্নামেন্টে খেলে যাচ্ছেন তিনি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তিনি ডাক পাচ্ছেন নিয়মিত। এবার বাংলাদেশের তারকা ক্রিকেটার লিজেন্ডসদের টুর্নামেন্টে পেলেন নেতৃত্ব।

এশিয়ান লিজেন্ডস লিগ গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে সাকিবের ডেপুটি থাকছেন অলক কাপালি। অলকের টেস্টে হ্যাটট্রিকেরও কীর্তি রয়েছে। ধীমান দাস এশিয়ান লিজেন্ডস লিগে উইকেটরক্ষকের গ্লাভস পরবেন। আছেন শফিউল ইসলাম, আবুল হাসান রাজু, মুক্তার আলী, সাকলাইন সজীবের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটাররা।

যাদের মধ্যে শফিউল এ বছরের জানুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে শফিউলের সেই জুটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের কথা নিশ্চয়ই ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে রয়েছে।

বাংলাদেশ টাইগার্সের পাশাপাশি এশিয়ান লিজেন্ডস লিগে অংশ নিচ্ছে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থারস, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স। সাকিবের পাশাপাশি অনেক তারকা ক্রিকেটারের মিলনমেলা হতে যাচ্ছে এই টুর্নামেন্টে। পাকিস্তান দলে আছেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমরান নাজিরের মতো তারকারা।

শ্রীলঙ্কার হয়ে খেলবেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তিলকরত্নে দিলশান, থিসারা পেরেরা, কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিরা। ভারতের দলটাও কম তারকাখচিত নয়। ভারতের হয়ে খেলবেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, হরভজন সিংয়ের মতো সাবেক ক্রিকেটাররা। আফগানিস্তান পাঠানসকে নেতৃত্ব দেবেন আসগর আফগান।

২০২৪ সাল থেকে যেমন সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হচ্ছে না, তেমনি খেলতে পারছেন না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মতো ঘরোয়া টুর্নামেন্টেও। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবশেষ তিনি খেলেছেন ২০২১ সালে। গত দুই বছরে টি-টোয়েন্টি ভিত্তিক টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পাশাপাশি টি-টেনেও খেলেছেন তিনি। বর্তমানে তিনি এলপিএলে জাফনা কিংসে তাওহীদ হৃদয়ের সঙ্গে খেলছেন।

আজ শ্রীলঙ্কান লায়নস-আফগানিস্তান পাঠানস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ এশিয়ান লিজেন্ডস লিগ। বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে কাল। সাকিবরা অভিযান শুরু করবে ভারতের বিপক্ষে। ১০ আগস্ট হবে ফাইনাল। টুর্নামেন্টের সব ম্যাচ হবে লুসাকা স্পোর্টস গ্রাউন্ডে।

বাংলাদেশ টাইগার্সের দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান।

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250