বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’

গ্রাহক ভোগান্তি কমাতে সঞ্চয়পত্রে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার পর আসল টাকা তুলতে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হয় গ্রাহকদের। হতে হয় নানা হয়রানির শিকার। এই ভোগান্তি বা হয়রানি দূর করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিনই মুনাফাসহ আসল টাকা গ্রাহকের ব্যাংক হিসাবে জমা করতে হবে।

মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ সময়মতো গ্রাহকদের ইন্টিমেশন প্রদান (চেকের মাধ্যমের নিশ্চিত) নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সঞ্চয়পত্র মেয়াদপূর্তির তারিখেই মুনাফাসহ মূল অর্থ ইন্টিমেশনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ইএফটির মাধ্যমে গ্রাহকের অনুকূলে সংশ্লিষ্ট হিসাবে জমা নিশ্চিত করতে হবে।

এছাড়া ২০২২ সালে ২০শে জুন জারি করা সার্কুলারের জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন ইনস্ট্রুমেন্টগুলো (সঞ্চয়পত্র ও সঞ্চয়বন্ড) বিক্রয় ও বিক্রয় পরবর্তী অন্যান্য সেবা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ওআ/কেবি

জাতীয় সঞ্চয়পত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250