শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ওষুধ রপ্তানিতে আমেরিকার প্রতি শুল্ক ছাড়ের আহ্বান সিঙ্গাপুরের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাথে ফোনে কথা বলার পর সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী বলেছেন, সিঙ্গাপুর দেশটির ফার্মাসিউটিক্যাল রপ্তানির জন্য শুল্ক ছাড়ের বিষয়ে আলোচনা করছে। খবর এএফপির।

এদিকে এএফপি জানায়, সিঙ্গাপুরের  বাণিজ্যমন্ত্রী এবং সিঙ্গাপুর ইকোনমিক রেজিলিয়েন্স টাস্কফোর্সের প্রধান গান কিম ইয়ং গতকাল রোববার (২৭শে এপ্রিল) সাংবাদিকদের বলেন, আমেরিকায় রপ্তানির ১০ শতাংশেরও বেশি অংশ জুড়ে রয়েছে সিঙ্গাপুরের ফার্মাসিউটিক্যাল পণ্য। এ নিয়ে শুক্রবার হাওয়ার্ড লাটনিকের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে।

এ ছাড়া সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী গান কিম তার লিঙ্কডইন পেজে লেখেন, যদিও আমেরিকা তাদের ১০ শতাংশের মূল শুল্কহার কমাতে এখনই রাজি নয়, তবে আমরা অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সুযোগগুলো অনুসন্ধানে সম্মত হয়েছি এবং বাস্তবসম্মত উপায়ে আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে থাকবো।

কিম ইয়ং আরও লেখেন, ‘আমি আমেরিকার বাণিজ্য মন্ত্রী লাটনিককে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানিয়েছি এবংআমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব আরও উন্নত করার অপেক্ষায় আছি।’ 

এদিকে সিঙ্গাপুরের জাতীয় নির্বাচন আগামী ৩রা মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কনীতির কারণে, দেশটি বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মুখে পড়েছে।

আরএইচ/

ওষুধ রপ্তানি সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী হাওয়ার্ড লুটকিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250