রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

দুর্লভ প্যাঁচা রক্ষার জন্য বন্ধ হলো হংকংয়ের সংরক্ষিত এলাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ২৭শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

চার বছর পর দুর্লভ প্রজাতির প্যাঁচার ছানা জন্ম নেওয়ার খবরে হংকংয়ের কাডুরি ফার্ম অ্যান্ড বোটানিক গার্ডেনে ভিড় জমিয়েছেন পাখিপ্রেমী ও আলোকচিত্রীরা। ফলে ছানাগুলোর নিরাপত্তা ও শান্তির স্বার্থে সংরক্ষিত ওই এলাকাটির একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৭শে মে) ব্রিটেন-ভিত্তিক ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে কাডুরি ফার্ম কর্তৃপক্ষ ঘোষণা করে, সেখানে চার বছরের মধ্যে প্রথমবারের মতো ব্রাউন উড প্যাঁচার ছানা জন্ম নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ছুটে আসেন দুর্লভ ছানাগুলো এক ঝলক দেখতে।

এ প্রজাতির প্যাঁচা তাদের গাঢ় বাদামি চোখের জন্য পরিচিত। সাধারণত ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও তাইওয়ানে দেখা গেলেও হংকংয়ে এরা অত্যন্ত বিরল।

কাডুরি ফার্ম ফেসবুকে এক বিবৃতিতে বলেছে—‘কিছু দর্শনার্থী ও ফটোগ্রাফার ভিড় করে এমন আচরণ করছিলেন, যা প্যাঁচাগুলোকে বিরক্ত করতে পারে। তাই আমরা সেই রাস্তা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, যা প্যাঁচাগুলোর আবাসস্থলের কাছাকাছি পৌঁছাতে সহায়তা করে।’

আরও বলা হয়, ‘আমরা বুঝি—অনেক উৎসাহী ফটোগ্রাফার এতে হতাশ হয়েছেন। তবে একটি প্রাকৃতিক সংরক্ষণ সংস্থা হিসেবে আমাদের অগ্রাধিকার হলো—এখানে থাকা প্রাণী ও উদ্ভিদের সুরক্ষা ও সুস্থতা।’

এইচ.এস/

হংকং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250