শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

থাইল্যান্ডে যে অভিযোগে ৪ ইসরায়েলি সেনা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের কো ফানগান দ্বীপের একটি বিলাসবহুল ভিলায় মঙ্গলবার (১৪ই অক্টোবর) ভোরে মাদক পার্টি চলাকালে চারজন ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নিজেদের ইসরায়েলি সেনা দাবি করে জানায়, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা উপলক্ষে ছুটিতে এসে উদযাপন করছিলেন। খবর ব্যাংকক পোস্টের।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটের দিকে বান সি থানু এলাকায় একটি ভিলায় উচ্চ শব্দের অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। সেখানে ২৬ থেকে ২৭ বছর বয়সী চারজন ইসরায়েলিকে পাওয়া যায়, যারা কিছু লুকানোর চেষ্টা করছিলেন।

তল্লাশিতে তাদের কাছ থেকে ০.৫৯ গ্রাম কোকেন ও ১.৩৭ গ্রাম গুঁড়া এক্সট্যাসি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানান, তারা ১০ থেকে ১৫ জন এক সঙ্গে পার্টি করছিলেন, তবে শব্দ নিয়ে অভিযোগ ওঠার পর বাকিরা চলে যান। পরে তাদের কো ফানগান হাসপাতালে নিয়ে পরীক্ষা করলে কোকেন ও মেথামফেটামিন ব্যবহারের প্রমাণ মেলে।

তদন্ত কর্মকর্তা পল. লে. কর্নেল উইনিত বুনচিট জানান, অভিযুক্তরা স্বীকার করেছেন যে তারা ওই মাদক অন্য ইসরায়েলিদের কাছ থেকে কিনেছেন, তবে তাদের নাম জানেন না।

জে.এস/

ইসরায়েলি সেনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250