মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

আমেরিকা সফরে যাচ্ছে দলছুট

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগে কানাডা মাতিয়ে এসেছেন। এবার প্রস্তুতি নিচ্ছেন আমেরিকা সফরের। এ বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে দলছুট নিয়ে আমেরিকা সফরে বের হতে চান বাপ্পা মজুমদার। অনেক বছর পর গানে গানে আমেরিকা মাতাবেন এ গায়ক। জানা গেছে, দেশটির ১০টির বেশি শহরে গান করবেন তিনি। যার মধ্যে রয়েছে নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া ও শিকাগো শহর।

দলছুটের এ সংগীত সফরের আয়োজন করছে আমেরিকা-ভিত্তিক প্রতিষ্ঠান আয়রন ক্লাউড। প্রতিষ্ঠানটির কর্ণধার ফয়সাল জাহেদ বলেন, ‘বাপ্পা মজুমদার বাংলাদেশের অত্যন্ত গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পী। সংগীতে তার এখন গোল্ডেন এজ চলছে। সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কাছে তার আলাদা মর্যাদা রয়েছে। অনেক বছর তিনি আমেরিকায় আসেননি। এখানকার শ্রোতারা তার গান শুনতে চান, তার পারফরম্যান্স দেখতে উদ্‌গ্রীব হয়ে আছেন।'

এ প্রসঙ্গে মজুমদার বলেন, ‘এ সংগীত সফরের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে আছে। এখন চলছে সফর সূচি তৈরির কাজ। আমরা বেশ কয়েকটি শহরে গান করার পরিকল্পনা করছি। আশা করছি, সব ঠিকঠাক মতো করা গেলে এটা একটি স্মরণীয় সংগীত সফর হবে আমাদের জন্য।’

এইচ.এস/

বাপ্পা মজুমদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250